পাক অধিনায়ক বাবর আজম ও দলটির উইকেটকিপার-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানের দুর্দান্ত ব্যাটিংয়ে ধরাশায়ী ভারত।
সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে ১৩ বল বাকি থাকতে ১০ উইকেটে বিরাট কোহলির দলকে হারিয়েছে পাকিস্তান।
দুবাইয়ে রবিবাসরীয় ম্যাচে এ জয়ের পথে অপরাজিত ১৫২ রানের জুটি গড়েন বাবর ও রিজওয়ান। যেখানে বাবরের সংগ্রহ ৫২ বলে ৬৮ রান, Zv‡Z ৪ বাউন্ডারি ও ২ ছক্কার মার ছিল।
আর ৬ বাউন্ডারি ও ৩ ছক্কার মারে ৫৫ বলে ৭৯ রান করেছেন রিজওয়ান।
আর এমন দুর্দান্ত ব্যাটিং করে ১৪ বছরের পুরনো বিশ্বকাপের রেকর্ড ভেঙে দিলেন এ দুই পাক তারকা।
রেকর্ড বলছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে এটিই সেরা ওপেনিং জুটি। এর আগের সেরা ওপেনিং জুটির রেকর্ড ছিল ক্যারিবীয় দুই তারকা ক্রিস গেইল ও ডেভন স্মিথের।
২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উদ্বোধনী জুটিকে ১৪৫ রান করেছিলেন তারা।
তৃতীয় রেকর্ডটি বাংলাদেশের বিপক্ষে গড়া সেই পাকিস্তানের। ২০১০ সালের বিশ্বকাপে কামরান আকমল ও সালমান বাটের উদ্বোধনী জুটি গড়ে ১৪২ রান।
চতুর্থ রেকর্ডটির মালিক গৌতম গম্ভীর ও বীরেন্দ্র শেবাগ। ২০০৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী জুটিতে ১৩৬ রান করেন তারা।
